পূর্নগঠিত হলো খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ
- আপডেট সময় : ০৫:৫৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১০১২ বার পড়া হয়েছে
পূর্নগঠিত হলো খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন চেয়ারম্যানসহ ১৫ সদস্যের পরিষদ পুনর্গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং পরবর্তী সংশোধনী আইনের বিধান অনুযায়ী পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের যাবতীয় দায়িত্ব পালন করবে।
নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে ম্রাসা থোয়াই মারমাকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সম্প্রদায় ও এলাকার প্রতিনিধিত্ব নিশ্চিত করে আরও ১৪ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ৭ নভেম্বর ২০২৪ তারিখের প্রজ্ঞাপনে গঠিত পরিষদ এবং ২০২৫ সালের জুলাই মাসে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত মিজ শেফালিকা ত্রিপুরার নিয়োগ বাতিল করা হয়েছে।
নতুন পুনর্গঠিত পরিষদে সদস্য হিসেবে রয়েছেন, বিপুল চাকমা, শান্তি প্রিয় চাকমা, মিজ দেব রাণী চাকমা, মোঃ নুরুল আবসার, মোঃ আবু মালেক, মোশাররফ হোসেন, ক্ষেত্র মোহন রোয়াজা, খানি রঞ্জন ত্রিপুরা, নারায়ণ ত্রিপুরা, বুমেন মারমা, মহসাগর চৌধুরী, ক্যারি মগ, মিজ তাহলিয়া সিরাজ সীমা ও মিজ কুহেলী দেওয়ান।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আস্থা/এমএইচ



















