প্রজাতন্ত্র দিবসে বাধা উপেক্ষা করে হাজারো কৃষকের বিক্ষোভ
- আপডেট সময় : ০৯:৫২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ১০৮৪ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে প্রজাতন্ত্র দিবসে নতুন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয়েছে পুলিশের। মঙ্গলবার রাজধানী দিল্লির সঙ্গে পার্শ্ববর্তী রাজ্যগুলোর সীমান্তবর্তী এলাকায় কয়েক হাজার কৃষক ট্র্যাক্টর নিয়ে র্যালি করতে গেলে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসরের চেষ্টা করে তারা। ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় দিল্লির প্রবেশপথের বিভিন্ন পয়েন্টে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান কৃষকরা।
ব্রাজিলের বাস দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু
গত বছর সেপ্টেম্বরে ভারতের বিজেপি সরকার চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে আগের কৃষি আইন সংস্কার করে নতুন নীতিমালা নির্ধারণ করেন। তবে প্রস্তাবিত কৃষি আইনে কৃষকরা স্বাধীনভাবে চাষাবাদ করতে পারবে না, এমন আশঙ্কা থেকেই ডাকা হয় ‘ভারত বনধ’। আইন বাতিলের দাবি নিয়ে কয়েক মাস ধরেই দিল্লি অবরোধ করে বিক্ষোভ করছেন এই কৃষকরা।


















