ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

ফকিরাপুলে পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় আটক-২

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৪০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • / ১০৭৮ বার পড়া হয়েছে

ফকিরাপুলে পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় আটক-২

হাবিবুর রহমানঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
(বিএনপি)র মহাসমাবেশ চলাকালীন গতকাল শনিবার সংঘর্ষে রাজধানীর ফকিরাপুলে পুলিশ সদস্য আমিরুল পারভেজ নিহতের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছে।

আটককৃতরা হলো, গাইবান্ধার পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামীম রেজা ও মোঃ সুলতান। মোঃ সুলতানকে ডেমরা থেকে আটক করা হয়। তাঁর পরিচয় জানায়নি পুলিশ।

আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে নিহত পুলিশ সদস্যের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ডিএমপি কমিশনার বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাঁদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যা কিছু করার সব করা হবে। আইজিপি স্যারের নির্দেশে ইতিমধ্যে দুজন আসামি যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত তাঁদের আটক করতে সক্ষম হয়েছি।

নিহত কনস্টেবল আমিরুল পারভেজ ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম শাখায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুরে।

গতকাল শনিবার বিএনপির মহাসমাবেশ চলাকালীন দায়িত্ব পালন করছিলেন নিহত আমিরুল। এ সময় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আমিরুলকে একা পেয়ে তাঁকে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়।

ট্যাগস :

ফকিরাপুলে পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় আটক-২

আপডেট সময় : ০৪:৪০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩