ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ফরিদপুরে ডেঙ্গুতে ৪ জনের প্রাণহানি

Astha DESK
  • আপডেট সময় : ০৫:০৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৭৯ বার পড়া হয়েছে

ফরিদপুরে ডেঙ্গুতে ৪ জনের প্রাণহানি

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরে আরও চারজনের প্রাণহানি হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও ডায়াবেটিক এ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এই ৪ জনের মৃত্যু হয়। এ নিয়ে ফরিদপুরে মৃতের সংখ্যা দাড়াল ৪৪।

আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক ও ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আসম জাহাঙ্গির চৌধুরী টিটু।

সূত্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি ৩শ ৯ জন রোগী ভর্তির পাসাপাশি জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮শ ৯৭ জন।

মৃতব্যক্তিরা হলো, জেলার নগরকান্দা উপজেলার আসমত আলীর স্ত্রী খাদিজা বেগম (৬০), মধুখালী উপজেলার বাঘবাড়ি গ্রামের কালিপদ পালের ছেলে কৃষ্ণপদ পাল (৪০), সদরপুর উপজেলার জাকেরের ডাঙ্গী গ্রামের খালেক মোল্লার ছেলে তাজল মোল্লা (৫৫) এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার রাইতকান্দি গ্রামের হারুন মোল্লার ছেলে সজিব মোল্লা (২৮)।

জেলা সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান আজকের দরপণকে জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩শ ৯ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮শ ৯৭ জন।

ট্যাগস :

ফরিদপুরে ডেঙ্গুতে ৪ জনের প্রাণহানি

আপডেট সময় : ০৫:০৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩