ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগের সাবেক এমপি

Astha DESK
  • আপডেট সময় : ১০:১৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / ১০২৪ বার পড়া হয়েছে

ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগের সাবেক এমপি

মোঃ হাবিব/ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনের নির্বাচিত ৫ বারের সাবেক সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক গণপরিষদের সদস্য ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

শনিবার (২ মে) সকাল সাড়ে এগারোটায় রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের বড় ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম।

পারিবারিক সূত্র মতে, মরহুমের জানাযার নামাজ আগামীকাল রবিবার সকাল ১০ টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে, দুপুর ৩ টায় সরকারি ফুলবাড়ীয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকাল ৫ টায় মরহুমের নিজ বাড়ি কুশমাইল ইউনিয়নের নিউগী কুশমাইল এলাকার আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তিনি ৩ ছেলে ও ২ মেয়ে সন্তানের জনক। মৃত্যুকালে অসংখ্য আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহার রুহের মাগফেরাত কামনায় সুশীল সমাজের লোকজন ও শুভাকাঙ্ক্ষীগণ আত্মার শান্তি কামনা করছেন।

প্রসঙ্গত, মোসলেম উদ্দিন দীর্ঘ রাজনৈতিক জীবনে ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন। এর আগে ১৯৭০ সালের নির্বাচনে তিনি গণপরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগের সাবেক এমপি

আপডেট সময় : ১০:১৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬