বরিশাল পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ
- আপডেট সময় : ০৩:১৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ১০২৯ বার পড়া হয়েছে
বরিশাল পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ
আস্থা ডেস্কঃ
পটুয়াখালীর বাউফল উপজেলায় এক গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে জামায়াতের এক স্থানীয় নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত ফারুক হোসেন প্যাদা ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি।
স্থানীয়দের ভাষ্য, এক গৃহবধূর সঙ্গে ফারুক হোসেনের সম্পর্ক রয়েছে এমন অভিযোগ তুলে কয়েকজন তাকে আটক করে মারধর করেন। খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
অভিযোগ অস্বীকার করেছেন ফারুক হোসেন প্যাদা বলেন, স্থানীয় সাইদুল, পারভেজসহ মৃধা বাড়ির ৪-৫ জন পূর্ববিরোধের জেরে তার ওপর হামলা চালিয়ে ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।
অন্যদিকে অভিযুক্ত গৃহবধূর শাশুড়ি জাহানারা বেগমের দাবি, ফারুক দীর্ঘদিন ধরে তার পুত্রবধূকে বিভিন্নভাবে বিরক্ত করতেন এবং টাকা-পয়সার প্রলোভন দেখাতেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশও হয়েছিল। এরপরও তিনি পুত্রবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।



















