বাজিতপুরে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে নগদ টাকা ও বীজ বিতরণ
- আপডেট সময় : ০৯:৪৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- / ১০৭৭ বার পড়া হয়েছে
বাজিতপুরে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে নগদ টাকা ও বীজ বিতরণ
নুরুজ্জামান/বাজিতপুর প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে ২০২২ সালে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও বীজ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১২ জুন) দুুপুর ১২টার দিকে এ সকল সামগ্রী বিতরন করা হয়।
বাজিতপুর উপজেলায় জেলা পরিষদের এর অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. জিল্লুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী লুৎফুর রহমান চৌধুরী হেলাল, জেলা আওয়ামিলীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা আনুয়ার কামাল, জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বিলকিস আক্তার, বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, বাজিতপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,বাজিতপুর উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান গুলনেহার, বাজিতপুর পৌরসভার মেয়র আনুয়ার হোসেন আশরাফ, মাইজচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাবারক মিয়া প্রমূখ।
















