ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিতর্কিত’ আয়াসের প্রকৃত নামেও রয়েছে ছলচাতুরী!

Astha DESK
  • আপডেট সময় : ১২:৪৬:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ১০২১ বার পড়া হয়েছে

বিতর্কিত’ আয়াসের প্রকৃত নামেও রয়েছে ছলচাতুরী!

আস্থা ডেস্কঃ

আ ন ম আয়াস, আল নূর মোহাম্মদ আয়াস কিংবা আহমেদ মোহাম্মদ আলী উজ্জ্বল—বিভিন্ন নামে পরিচিত কথা কথিত রাষ্ট্র সংলাপ ফোরাম নামে ভূইফোড়া সংগঠনের আয়াস। তবে বিভিন্ন নথিতে তার প্রকৃত নাম পাওয়া গেছে মোহাম্মদ আল উজ্জ্বল আহমেদ।

প্রতারণার মামলায় তার বিরুদ্ধে আটকের পরোয়ানা জারির তথ্যও উঠে এসেছে। ওই মামলায় আটক হয়ে কারাগারে যাওয়ার পর জামিনে মুক্তি পান বিতর্কিত এই ব্যক্তি।

সংবাদ মাধ্যমের হাতে আসা নথি অনুযায়ী, ২০২৩ সালের ১৮ জুলাই দায়ের করা প্রতারণার মামলায় ২০২৪ সালের এপ্রিলে উজ্জ্বলের বিরুদ্ধে আটকের পরোয়ানা জারি হয়। মামলার নথিতে তার আয়াস পরিচয়েরও উল্লেখ রয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, মামলাটি বর্তমানে বিচারাধীন। এটি একটি সিআর মামলা। প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আটকের পরোয়ানা জারি হয়েছিল। অভিযোগটি আর্থিক লেনদেনসংক্রান্ত হতে পারে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট নথিতে তার ঠিকানা হিসেবে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বগিরপাড়া গ্রামের উল্লেখ রয়েছে। মায়ের নাম খুরশিদা খাতুন। কারাগারের নথিতেও তার নাম মোহাম্মদ আল উজ্জ্বল আহমেদ। জন্মনিবন্ধনের অনুলিপি অনুযায়ী, তার নাম অন নূর মোহাম্মদ আয়াম। তার জন্ম ২০০৫ সালের ১৮ নভেম্বর।

নাম-পরিচয়ের পাশাপাশি বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগেও সমালোচনায় রয়েছেন আয়াস। তার ফেসবুক প্রোফাইলে নারীদের গায়ে হাত তোলা, মারামারি এবং বিশিষ্ট ব্যক্তিদের বাড়ির গেটে মূত্রত্যাগের মতো ঘটনার উল্লেখ রয়েছে।

সম্প্রতি শিল্পকলা একাডেমির দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দেওয়ার চেষ্টার অভিযোগে সহযোগীদেরসহ আটক হন তিনি। পরে রাষ্ট্রদ্রোহ মামলায় আটক দেখিয়ে আদালতে হাজির করা হলে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়।

আস্থা/এমএইচ

ট্যাগস :

বিতর্কিত’ আয়াসের প্রকৃত নামেও রয়েছে ছলচাতুরী!

আপডেট সময় : ১২:৪৬:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬