ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

বাসের আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িতে আগুন

Astha DESK
  • আপডেট সময় : ১০:১৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • / ১০৭১ বার পড়া হয়েছে

বাসের আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িতে আগুন

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর শাজাহানপুরে ফায়ার সার্ভিসের একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আজ শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহাজাদী সুলতানা।

শাহাজাদী সুলতানা বলেন, খিলগাঁওয়ে বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যাচ্ছিল ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে ফায়ারের সার্ভিসের গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এসময় ফায়ার ফাইটারদের মারধর করে গাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের গাড়িটিও আগুন ধরিয়ে দেওয়া হয়। গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, রাজধানীর বেশ কয়েকটি এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ট্যাগস :

বাসের আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িতে আগুন

আপডেট সময় : ১০:১৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩