ঢাকা ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আটক

Astha DESK
  • আপডেট সময় : ১০:০০:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • / ১১০২ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আটক

হাবিবুর রহমানঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ রবিবার (২৯ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে তাঁকে তাঁর গুলশানের বাসা থেকে আটক করা হয়।বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছে।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, সকালে কথা বলতে আসে ডিবি। এরপর নিচে গিয়ে বাসার সিসিটিভির ডিভাইস খুলে নেয়। পরে এসে তুলে নিয়ে যায় ডিবি ও পুলিশ। তাঁরা বলেছে, ওপরের অর্ডার আছে।

প্রসঙ্গত, শনিবারের সমাবেশে পুলিশি হামলার অভিযোগে আজ রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি ও জামায়াতে ইসলামী। গতকাল সমাবেশের মঞ্চ থেকে হরতালের ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে জামায়াতের পক্ষ থেকেও আলাদাভাবে হরতালের ঘোষণা দেওয়া হয়।

ট্যাগস :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আটক

আপডেট সময় : ১০:০০:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩