ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo অপরাধমুক্ত ফুলবাড়িয়া গড়তে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন-নবাগত ওসি Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী Logo সিভিল প্রশাসনের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী: উপদেষ্টা Logo বাণিজ্য চুক্তির অগ্রগতিতে আজ ঢাকায় আসছেন ব্রেন্ডান লিঞ্চ Logo সরকারি কর্মকর্তাদের জন্য অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা জরুরি Logo সরকারি চাকরি জন্য স্ত্রীর চাঁপ: অভিমানের স্বামীর আত্মহত্যা Logo অগ্রণী ব্যাংকের ১ হাজার কোটি সাত্তার গ্রুপের পকেটে Logo শক্তি প্রয়োগ করে নৌ অবরোধ ভাঙ্গার প্রস্তুতি নিচ্ছে তেহরান Logo আতঙ্কে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল Logo ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দাখিল

বিএনপির আন্দোলনের বিকল্প হচ্ছে গুজব: কাদের

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৪০:০০ পূর্বাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
  • / ১১২২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বিএনপির আন্দোলনের বিকল্প হচ্ছে আগুন সন্ত্রাস, অপরাজনীতি আর গুজব তৈরি করা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বিএনপি নেতাদের হুঁশিয়ার করে বলেন, বিকল্প আন্দোলনের নামে দেশের সম্পদ এবং জীবনহানির ঘটানোর অপপ্রয়াস জনগণ ও সরকার মেনে নেবে না।

সোমবার (৮ মার্চ) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির বিকল্প আন্দোলন হচ্ছে দেশ-বিদেশে গোপন বৈঠক আর ষড়যন্ত্র উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনবিচ্ছিন্ন এসব আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই কারণ, মুজিব আদর্শের সৈনিকরা রাজপথ ভয় পায় না।

আন্দোলন বাধা দিলে বিএনপি নাকি বিকল্প পথে আন্দোলন করবে- এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা এ পর্যন্ত রাজপথে কোনো ধরনের আন্দোলনের ঢেউ তুলতে পারেনি, তাদের বাধা দেয়ার দরকার হয় না।

তিনি বলেন, বিএনপি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

বিরোধী মত দমাতে ভয়ংকর কেনো শক্তি কাজ করছে, বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের সেই শক্তির পরিচয় জনসম্মুখে প্রকাশ করতে বিএনপি মহাসচিবের প্রতি আহ্বান জানান।

বিএনপি নেতারা বলছে- দেশে নাকি মতপ্রকাশের স্বাধীনতা নেই, ওবায়দুল কাদের এ বিষয়ে পরিষ্কারভাবে বলেন, সরকারের সমালোচনার জন্য এ পর্যন্ত একজন বিএনপি নেতাকেও গ্রেফতার করা হয়নি, সুতরাং দেশে মতপ্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিরাজমান।

সরকার নাকি ক্ষমতা, দাম্ভিকতা আর দুর্নীতির বৃত্ত তৈরি করেছে, ফখরুল সাহেবের এই অবান্তর অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ কথাগুলো বিএনপির শাসনামলের জন্যই চিরসত্য।

বিএনপিই এ দেশে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার অপব্যবহারের মহোৎসব তাদের শাসনামলে হয়েছিল আর হাওয়া ভবন নামে বিকল্প ক্ষমতাকেন্দ্র তৈরি করেছিল।

শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে এগিয়ে নিতে অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছেন অথচ বিএনপি কোনোরূপ সহযোগিতা না করে অপরাজনীতির মাধ্যমে গণতন্ত্রের এগিয়ে যাওয়ার গতিকে বারবার থামিয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির অগণতান্ত্রিক আচরণ এবং রাজনীতি এ দেশের গণতন্ত্রের চলমান ধারাকে বিঘ্নিত করছে।

ট্যাগস :

বিএনপির আন্দোলনের বিকল্প হচ্ছে গুজব: কাদের

আপডেট সময় : ০৭:৪০:০০ পূর্বাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১