ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসএফের হাতে আটক পুলিশ সদস্যদের ফেরাতে আলোচনা চলছে

Astha DESK
  • আপডেট সময় : ০১:৫৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / ১০১৫ বার পড়া হয়েছে

বিএসএফের হাতে আটক পুলিশ সদস্যদের ফেরাতে আলোচনা চলছে

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে বিএসএফের হাতে আটক পুলিশ সদস্যদের ফেরাতে যোগাযোগ চলছে বলে জানিয়েছে বিজিবি। আজ শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর পিলখানায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বর্তমানে তারা সম্পূর্ণ নিরাপদ ও আনহার্মড (অক্ষত) অবস্থায় রয়েছেন। তাদের কোনো প্রকার শারীরিক ক্ষতি হয়নি। তাদেরকে ফেরত আনার ব্যাপারে অফিশিয়াল পর্যায়ে ইতোমধ্যে যোগাযোগ হয়েছে এবং তাদের হস্তান্তরের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। খুব শিগগিরই তাদের ফেরত আনা হবে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন ব্রাহ্মণপাড়া থানার দুই পুলিশ সদস্য। প্রায় ১৪ ঘণ্টা পেরিয়ে গেলেও শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর পর্যন্ত তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

আস্থা/এমএইচ

ট্যাগস :

বিএসএফের হাতে আটক পুলিশ সদস্যদের ফেরাতে আলোচনা চলছে

আপডেট সময় : ০১:৫৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬