ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে ২৫ কোটি টাকার অবৈধ সোনা জব্দ

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৩৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০০০ বার পড়া হয়েছে

বিমানবন্দরে ২৫ কোটি টাকার অবৈধ সোনা জব্দ

স্টাফ রিপোর্টারঃ

দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে ১শ ২০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এসব সোনার বারের মোট ওজন ১৩ কেজি ৯শ ২০ গ্রাম। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা।

আজ শনিবার (৫ আগস্ট) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় বাংলাদেশ বিমানের সহকারী কারিগরি সহকারী মোঃ সোয়েব গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস, ঢাকা জানতে পারে, দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে করে সোনা পাচার করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই কাস্টমস হাউসের কর্মকর্তা ও প্রতিরোধ দলের সদস্যরা উড়োজাহাজে বিশেষ তল্লাশি চালায়।

উড়োজাহাজটি পরিষ্কার করার জন্য বাংলাদেশ বিমানের যান্ত্রিক ও পরিচ্ছন্নতাকর্মীদের একটি দল ভেতরে কাজ করছিল। তারা উড়োজাহাজ থেকে নিচে নামার সময় নিরাপত্তাকর্মী নুর ইসলামের সহযোগিতায় তাদের তল্লাশি করা হয়।

এ সময় বাংলাদেশ বিমানের সহকারী কারিগরি সহকারী মোঃ সোয়েব গাজীর পরনে থাকা বেল্টের ভেতরে বিশেষ কৌশলে লুকানো কালো আঠালো ফিতায় মোড়ানো কয়েকটি বস্তু দেখতে পান তল্লাশিকারীরা। পরে সেগুলো উদ্ধার করে কাস্টমস হাউসে নেওয়া হয়।

সেখানে বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার করা বস্তুগুলোর তালিকা তৈরি করা হয়। এ সময় কালো আঠালো ফিতায় মোড়ানো অবস্থায় মোট ১শ ২০টি সোনার বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১শ ১৬ গ্রাম হিসেবে মোট ওজন দাঁড়ায় ১৩ কেজি ৯শ২০ গ্রাম।

আস্থা/এমএইচ

ট্যাগস :

বিমানবন্দরে ২৫ কোটি টাকার অবৈধ সোনা জব্দ

আপডেট সময় : ০৬:৩৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬