ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

বিরামপুরে সালিশে ছুরিকাঘতে যুবককে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ১২:২৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৮০ বার পড়া হয়েছে

বিরামপুরে সালিশে ছুরিকাঘতে যুবককে হত্যা

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার খাঁনপুর ইউনিয়নের খোশলপুরে গ্রাম্য সালিশের মধ্যে ওয়াসীম আলী (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওয়াসীম আলী খানপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

জানা গেছে, ওয়াসীমের ছোট বোনকে খোশলপুর গ্রামের সেলিম রানা মারধরের ঘটনাকে কেন্দ্র করে গ্রামে বিচার সালিশ ডাকা হয়। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সালিশে কথা কাটাকাটির এক পর্যায়ে মুক্তিযোদ্ধা ফরমান আলীর ছেলেরাসহ বেশ কিছু লোক তাদের ওপর আক্রমণ করেন। সে সময় ওয়াসীম আলীর বুকে ছুরিকাঘাত করেন ফরহাদ হোসেন। তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিরামপুর উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফাহামিদা আক্তার বলেন, রাত সোয়া ১০টার দিকে ৩ জন রোগী আসলে ওয়াসীম আলীকে মৃত ঘোষণা করা হয়। অপর ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিরামপুর থানার ওসি সুুুুুব্রত কুুুুুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :

বিরামপুরে সালিশে ছুরিকাঘতে যুবককে হত্যা

আপডেট সময় : ১২:২৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩