শিরোনাম:
বিস্ফোরক মামলায় এনসিপি নেতা আটক
Astha DESK
- আপডেট সময় : ০৯:৩৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ১০১৭ বার পড়া হয়েছে
বিস্ফোরক মামলায় এনসিপি নেতা আটক
আস্থা ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও জুলাই আন্দোলন-সংক্রান্ত বিস্ফোরক মামলার আসামি সায়েব আলীকে আটক করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে মোগড়া ইউনিয়নের প্রধান সমন্বয়কারী।
এ ঘটনায় এনসিপির ২০-২২ জন নেতাকর্মী আখাউড়া থানা ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং আটক সায়েব আলীর মুক্তি দাবি করেন। পরে ছাত্র জনতা ধাওয়া দিলে এনসিপির নেতাকর্মীরা সরে যায়।
এনসিপির আখাউড়া উপজেলা আহ্বায়ক, সদস্য সচিবসহ নেতাকর্মীরা থানা ফটকে অবস্থান নিয়েছিলেন।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, জুলাই আন্দোলনের বিস্ফোরক মামলার এজাহার ভূক্ত আসামি হিসেবে সায়েব আলীকে আটক করা হয়েছে। এটি ২০২৪ সালের মামলা।
আস্থা/এমএইচ



















