ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ব্রাজিলে ছিনতাইকারির গুলিতে বাংলাদেশি যুবক নিহত

News Editor
  • আপডেট সময় : ০৪:১৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
  • / ১২৮০ বার পড়া হয়েছে

ব্রাজিলের দুর্বৃত্তের গুলিতে মুত্তাকিন আহমদ রায়হান (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা রায়হানকে গুলি করে হত্যা করেছে বলে স্থানীয় প্রবাসী একটি সূত্র জানিয়েছে। রায়হান মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের চর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ব্রাজিলের সাওপাওলো শহরে এই ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে কয়েক বছর আগে ব্রাজিলে পাড়ি জমান রায়হান। সেখানে তিনি ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো রায়হান শুক্রবার সন্ধ্যায় ট্যাক্সি নিয়ে বের হন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সাওপাওলো শহরে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।

নভেম্বরেই তারের জঞ্জালমুক্ত হবে ঢাকা:মেয়র তাপস

তবে ঠিক কী কারণে রায়হান খুন হয়েছেন সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি।

ব্রাজিল প্রবাসী কামরুল ইসলাম মুঠোফোনে বলেন, রায়হান শুক্রবার রাতে ট্যাক্সি নিয়ে বেরিয়েছিল। হঠাৎ শুনেছি সে দুর্বৃত্তদের গুলিতে খুন হয়েছে। আমরা সেখানকার একটি সিসি ক্যামেরার ফুটেজ দেখেছি, দুর্বৃত্তরা তাকে গুলি করে দৌঁড়ে পালাচ্ছে। তবে কী কারণে তারা তাকে হত্যা করল, তা ঠিক বলতে পারছি না।

ব্রাজিলে ছিনতাইকারির গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট সময় : ০৪:১৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০