ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে আসছে ১৯ রেল কোচ

Astha DESK
  • আপডেট সময় : ১২:২৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ১০২৩ বার পড়া হয়েছে

ভারত থেকে আসছে ১৯ রেল কোচ

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) তৈরি করেছে ১৯টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচের প্রথম রেক। বুধবার (১২ আগস্ট) এই রেকটি আনুষ্ঠানিকভাবে রোল আউট করার কথা রয়েছে।

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম রেকে রয়েছে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, ১১টি নন-এসি চেয়ার কোচ এবং দুটি পাওয়ার কার।

বাংলাদেশ রেলওয়ের যাত্রী ও পরিচালনাগত প্রয়োজন বিবেচনায় নিয়ে বিশেষভাবে এসব কোচের নকশা ও বিভিন্ন সুবিধা সংযোজন করা হয়েছে।

কোচগুলোতে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য বিশেষভাবে তৈরি রিক্লাইনিং চেয়ার, স্টেইনলেস স্টিলের আর্মরেস্ট ও ফুটরেস্ট রয়েছে। পাশাপাশি এসি কোচে ফ্যান, সমন্বিত সিসিটিভি নজরদারি ব্যবস্থা, যাত্রীদের জন্য অ্যালার্ম সিস্টেম, আংশিক খোলা যায় এমন জানালা, শিশু পরিচর্যা কক্ষ এবং নামাজের কক্ষ রাখা হয়েছে। বাংলাদেশের বিশেষ পরিচালন পরিস্থিতি বিবেচনায় কোচের ছাদও শক্তিশালী করা হয়েছে।

পিআইবি জানিয়েছে, বাংলাদেশ রেলওয়ের সঙ্গে কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরির সহযোগিতার ইতিহাসও রয়েছে। ২০১৫-১৬ সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশ রেলওয়েকে ১২০টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করেছিল। এরপর ২০২৪ সালে বাংলাদেশ রেলওয়ে সাত ধরনের ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ তৈরির নতুন অর্ডার দেয়। এবারের ১৯ কোচের রেক সেই অর্ডারেরই প্রথম চালান।

ভারতীয় রেলওয়ের ৭৫০ ভোল্টের পরিবর্তে বাংলাদেশ রেলওয়ের উপযোগিতা অনুযায়ী ৪১৫ ভোল্ট বৈদ্যুতিক অপারেশন ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ইউরোপীয় মানদণ্ড অনুযায়ী কোচের নিরাপত্তা ও সংঘর্ষ প্রতিরোধক (Crashworthy) নকশা উন্নত করা হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ভারত থেকে আসছে ১৯ রেল কোচ

আপডেট সময় : ১২:২৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬