ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভুল প্রশ্নে পরীক্ষা অধ্যক্ষকে শোকজ

Astha DESK
  • আপডেট সময় : ১০:১৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / ১০০৩ বার পড়া হয়েছে

ভুল প্রশ্নে পরীক্ষা অধ্যক্ষকে শোকজ

স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে ২০২৫ সালের সিলেবাসে ২০২৬ সালের ১শ পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্তের পর এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল ঘোষণা করেছে এবং শনিবার (৪ জুলাই) রাতে শোকজ করেছে কলেজের অধ্যক্ষকে।

৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান মাধ্যমিক শিক্ষা বোর্ড-ময়মনসিংহের উপ পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজুল ইসলাম বলেন, ঘটনার পরপরই আমরা কলেজে গিয়ে বিষয়টি তদন্ত করি। তদন্তে কলেজ কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতি লক্ষ্য করা গেছে। এর জন্য কলেজের এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে এবং সেই সাথে অধ্যক্ষ শওকত আলম মীর’কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা খুব কম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিবো। আর এই ঘটনায় পরীক্ষার্থীরা কোনো সমস্যার মুখোমুখি হবে না। বোর্ড সবসময় পরীক্ষার্থীদের পক্ষে আছে। কলেজ কর্তৃপক্ষ রিজার্ভ প্রশ্ন থেকে এই প্রশ্নপত্রগুলো বিতরণ করেছে। এই ঘটনায় সম্পূর্ণ দোষী কলেজ কর্তৃপক্ষ।

এর আগে শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নাম্বার কক্ষে বাংলা ২য় পত্রের পরীক্ষায় ২০২৫ সালের সিলেবাসের প্রশ্ন পত্রে পরীক্ষা দিয়েছেন ২০২৬ সালের ১শ জন পরীক্ষার্থী। পরীক্ষার্থীরা সকলে সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী। সরকারি আশেক মাহমুদ কলেজের কেন্দ্রটিতে বাংলা ২য় পত্রে অনিয়মিত ও মানোন্নয়নের জন্য পরীক্ষা দিয়েছেন ৬৯ জন। এছাড়াও সব মিলিয়ে পরীক্ষা দিয়েছেন নয় শতাধিক পরীক্ষার্থী।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ভুল প্রশ্নে পরীক্ষা অধ্যক্ষকে শোকজ

আপডেট সময় : ১০:১৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬