ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নির্বাচনী ব্যস্ততায় প্রশাসনিক গতি কমেছে, মাঠে ও সচিবালয়ে ঢিলেমি Logo কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকেই ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo যা থাকবে জামায়েতের নির্বাচনী ইশতেহারে Logo যা থাকবে বিএনপির নির্বাচনী ইশতেহারে Logo গণভোটে রাষ্ট্রের নিরপেক্ষতা ও জনগণের সার্বভৌম অধিকার: সংবিধান, সরকার এবং হ্যাঁ/না ভোটের প্রশ্ন Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে

ভ্যাকসিন নেয়ার ১৭ দিন পর করোনায় আক্রান্ত পরেশ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৫৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
  • / ১০৯১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় অভিনেতা-রাজনীতিবীদ পরেশ রাওয়াল। শুক্রবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে নিজেই এ কথা জানান তিনি। উল্লেখ্য, আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার ১৭ দিন আগে (৯ মার্চ) ভ্যাকসিন নিয়েছিলেন তিনি।

টুইটারে পরেশ রাওয়াল লিখেছেন, ‘দুর্ভাগ্যক্রমে আমি কোভিড-১৯ এ আক্রান্ত। গত ১০ দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা দয়া করে টেস্ট করিয়ে নেবেন।’

গত ৯ মার্চ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেন তিনি। টুইটারেই বিষয়টি জানিয়েছিলেন তিনি। ভ্যাকসিন নেয়ার পর তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজ্ঞানী, চিকিৎসাকর্মী ও সম্মুখসারিতে কাজ করা ব্যক্তিদের ধন্যবাদ জানান।

গত ২৪ ঘণ্টায় ভারতে ৬২ হাজার ২৫৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যা গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে আমির খান, রনবীর কাপুর, কার্তিক আরিয়ান, মনোজ বাজপেয়ীদের মতো বিখ্যাত ভারতীয় অভিনয়শিল্পীরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন- সালমান খান, সঞ্জয় দত্ত, ধর্মেন্দ্রসহ অনেকে।

ট্যাগস :

ভ্যাকসিন নেয়ার ১৭ দিন পর করোনায় আক্রান্ত পরেশ

আপডেট সময় : ০৭:৫৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১