ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৮:৫০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ১০১৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে রুবেল হোসেন রাব্বী নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় এঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতি দিনের মতো পাসপোর্ট অফিসের সামনে লোকজনের আনাগোনা চলছিলো। রুবেল হোসেন রাব্বী দোকানে বসা ছিল, এমন সময় একদল অস্ত্রধারী সন্ত্রাসী দোকানে ঢুকে রাব্বীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে।
রাব্বীর চিৎকার শুনে তার ছোট ভাই রিয়াদ হোসেন বাধা দিতে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। আহত অবস্থায় রাব্বী লুটিয়ে পড়লে সন্ত্রাসী চলে যায়। রাব্বীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার কামরুল হাসান বলেন, হত্যাকারীরা শনাক্ত হয়েছে। তাদের আটকের কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। আশা করছি দ্রুতই হত্যাকারীরা আটক হবে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ



















