মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের অভাব
- আপডেট সময় : ০২:৩৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১০১১ বার পড়া হয়েছে
মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের অভাব
স্টাফ রিপোর্টারঃ
‘আপনাদের কাছে সংকট একরকম, আমার কাছে আরেক রকম। অনেকেই বলবেন দুর্নীতিতে ছেয়ে গেছে, টাউট-বাটপাড়ে ভরে গেছে। অনেকেই বলবেন স্ট্রাকচার নাই। আর আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের।’ তাই বিচার বিভাগে এখনো অনেক সমস্যা আছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ১১টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রয়াত শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে নাগরিক শোক ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘আমি যদি বিচারকের পেশা বেছে নিই, তবে আমাকে ধরে নিতে হবে আর দশটা চাকরির মতো এই চাকরি করতে আসিনি। এখানে আমি এসেছি ঐশ্বরিক ন্যায়বিচার দেওয়ার জন্য। বিধাতাপ্রদত্ত সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার জন্য। সেই ধারণা যেদিন বিচারকেরা পোষণ করবেন, সেদিন দেশে নিরপেক্ষ ও ন্যায়বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি।’
বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহম্মদ আশিস বিন হাছান।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘উনি বলেছেন, “উনি ডিসেম্বরে দেশে আসবেন”, আমিও বিশ্বাস করতে চাই, উনি দেশে আসুন এবং কারাগারে যান। আইনের পথ ধরে হাঁটুক, আইনের পথ ধরে হাঁটলে আমরা জানি অনেক ক্ষমতা মানুষের; কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে।’
দৈনিক আস্থা/এমএইচ



















