শিরোনাম:
মালিতে হামলায় দুই জাতিসংঘ শান্তিরক্ষী নিহত
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১১:৩৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
- / ১১৪৪ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক:পশ্চিম আফ্রিকার দেশ মালিতে এক হামলায় জাতিসঙ্ঘের চার শান্তিরক্ষী নিহত ও অপর পাঁচজন আহত হয়েছেন। বুধবার দেশটির টিম্বুকটু অঞ্চলের বামবারা-মাউদে শহরের ২০ কিলোমিটার দূরে শান্তিরক্ষীদের এক গাড়ি বহরের ওপর হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
হামলার সাথে কারা জড়িত সে সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।এদিকে নিহত শান্তিরক্ষীরা আইভরিকোস্টের সামরিক বাহিনীর সদস্য বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
উত্তর ও কেন্দ্রীয় অঞ্চলের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সহিংসতার পরিপ্রেক্ষিতে মালিতে শান্তিরক্ষার জন্য জাতিসঙ্ঘের মিশনের অধীনে ১৩ হাজারের বেশি শান্তিরক্ষী কাজ করছেন। ২০১৩ সালে মিশন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৩০ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। মিশনটিকে জাতিসঙ্ঘের সবচেয়ে বিপজ্জনক মিশন হিসেবে বিবেচনা করা হয়।

























