শিরোনাম:
যৌথসভা ডেকেছে বিএনপি
Astha DESK
- আপডেট সময় : ১০:৪৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ১০০৪ বার পড়া হয়েছে
যৌথসভা ডেকেছে বিএনপি
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথসভা ডেকেছে ক্ষমতাসীন এই সংগঠনটি।
আগামী কাল বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।
যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিবরা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা উপস্থিত থাকবেন।
সংশ্লিষ্ট সব নেতাদের যথাসময়ে যৌথসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে দলের পক্ষ থেকে।
আস্থা/এমএইচ



















