রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত-৪, আহত-২
- আপডেট সময় : ১১:২৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১০২৪ বার পড়া হয়েছে
রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত-৪, আহত-২
স্টাফ রিপোর্টারঃ
রাঙ্গামাটির সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে ৪ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন নারী ও ১ জন পুরুষ রয়েছেন।
আজ রোববার (১৬ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা গেছে, রাঙ্গামাটি শহরের কল্যাণপুর থেকে নানিয়ারচর উপজেলার সাপ্তাহিক কুতুকছড়ি বাজারের দিকে যাওয়ার সময় চট্টগ্রাম মেট্রো-ন-১১-২৫৯৯ নম্বরের একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন দূর্ঘটনায় কবলিতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন, নানিয়ারচর উপজেলার কৃষ্ণমাছড়া এলাকার মেঘরানী চাকমা (৪৫), কোতোয়ালি থানার আমানতবাগ এলাকার শান্তনা চাকমা (৩৮) এবং বিজয়নগর এলাকার শান্তি রঞ্জন চাকমা (৬৫), নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি এলাকার শোভা চাকমা (৫২)।
এ ঘটনায় গুরুতর আহত দুইজন হলেন, পিকাপ চালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) এবং রাঙ্গামাটি শহরের পিটিআই এলাকার সুমন চাকমা (৪৫)।
শোভা চাকমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হলে তিনি পথিমধ্যে মারা যায়।
আহত দুই ব্যক্তি বর্তমানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাঙ্গামাটি কতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক আস্থা/এমএইচ


















