ঢাকা ০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

রাজধানীতে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ

Astha DESK
  • আপডেট সময় : ০২:৪৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • / ১০৯০ বার পড়া হয়েছে

রাজধানীতে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ

আহসান মুন্সিঃ

রাজধানীর কাকরাইল মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এসময় বেশ কয়েকটি যাত্রীবাহি বাস ও পিকআপ ভাংচুর করা হয়। আজ শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাসমাবেশে যাওয়ার জন্য কাকরাইল মোড়ে আসলে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের দুইপক্ষের কিছু লোকজন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, মগবাজারের দিক থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিকআপে গুলিস্তানে শান্তি সমাবেশে যাচ্ছিলেন। কাকরাইল থেকে আরামবাগ মোড় পর্যন্ত রাস্তায় আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এতে পিকআপটি গুলিস্তানের দিকে যেতে পারেনি। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুপক্ষের অনেকের হাতেই লাঠিসোঁটা দেখা যায়। কিছুক্ষণ এই সংঘর্ষ চলে। এ সময় কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

প্রসঙ্গত, শুক্রবার রাত থেকেই নেতাকর্মীরা জড়ো হন নয়াপল্টনে। শনিবার বেলা ১১টার দিকে দেখা যায় নয়াপল্টন ও আশপাশের এলাকায় তিল ধারণের ঠাঁই নেই।

ট্যাগস :

রাজধানীতে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ

আপডেট সময় : ০২:৪৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩