ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

রাজধানীতে শিবিরের শোডাউন

Astha DESK
  • আপডেট সময় : ১২:৫৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
  • / ১১৬৯ বার পড়া হয়েছে

রাজধানীতে শিবিরের শোডাউন

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীতে বিশাল শোডাউন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ বুধবার (১১ অক্টোবর) সকালে ১০টায় এ শোডাউন করে।

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা এবং নিরাপদ ক্যাম্পাসহ ৭ দফা দাবিতে মতিঝিলের শাপলাচত্ত্বর এলাকায় অনুষ্ঠিত মিছিল শেষে ফেরার পথে শিবিরকর্মী সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।

শিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর মতিঝিল শাপলাচত্বর থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সরকারবিরোধী আন্দোলনে নতুন করে সক্রিয় হচ্ছে শিবির। আজকের এই কর্মসূচির মাধ্যমে তারই সূচনা করলো ছাত্র সংগঠনটি।

মিছিলের আগে সমাবেশে শিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান বলেন, অবিলম্বে অবৈধ সরকারের পদত্যাগ, আমীরে জামায়াত ডাক্টর শফিকুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ কারারুদ্ধ রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-উলামাদের নিঃশর্ত মুক্তি, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল অফিস খুলে দেওয়া, ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ এবং শিক্ষাখাতে সংস্কারসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোঃ হায়াতুল ইসলাম খান বলেন, তারা পূর্ব অনুমতি না নিয়েই বিক্ষোভ মিছিল করেছে। নাশকতার অভিযোগে ১০ জনের মতো আটক করা হয়েছে।

ট্যাগস :

রাজধানীতে শিবিরের শোডাউন

আপডেট সময় : ১২:৫৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩