ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রামগড়ে ৪৫৬ পরিবারের মাঝে ফ্যামেলী কার্ড বিতরণ

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৫৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ১০০৭ বার পড়া হয়েছে

রামগড়ে ৪৫৬ পরিবারের মাঝে ফ্যামেলী কার্ড বিতরণ

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার “ব্যক্তি নয়-পরিবারই উন্নয়নের মূল একক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড় উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ৪শ ৫৬টি হতদরিদ্র পরিবারের মাঝে “ফ্যামিলি কার্ড” বিতরণ ও জেলার ১ম ধাপের কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে।

আজ বুধবার (১৭ জুন) সদর ইউনিয়নের লামকু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাজ কল্যাণ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের (ভার্চুয়াল) উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারকে সহায়তা দিতে চালু করা “ফ্যামিলি কার্ড” কর্মসূচীর উদ্বোধন কালে জানানো হয়, নারী প্রধান পরিবারের নামে এই কার্ড প্রদান করা হচ্ছে এবং প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার ৫শ টাকা ভাতা দেওয়া হবে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুইয়া।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ মুর্তুজা আলী খান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালি উল্ল্যাহ, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ উদ্যোগ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নারী প্রধান পরিবারগুলো এই ভাতার মাধ্যমে আর্থিকভাবে উপকৃত হবে এবং তাদের দৈনন্দিন ব্যয় নির্বাহে সহায়তা মিলবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপকারভোগীদের পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক হিসাবের মাধ্যমে সরাসরি এই ভাতা প্রদান করা হবে। ফলে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা ঘরে বসে অর্থ গ্রহণ করতে পারবেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

রামগড়ে ৪৫৬ পরিবারের মাঝে ফ্যামেলী কার্ড বিতরণ

আপডেট সময় : ০৮:৫৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬