ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

রিকশাওয়ালা স্বামীকে আটকে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ

Astha DESK
  • আপডেট সময় : ০৯:২১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / ১৪৩৭ বার পড়া হয়েছে

রিকশাওয়ালা স্বামীকে আটকে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ

স্টাফ রিপোর্টারঃ

রিকশাওয়ালা স্বামীকে আটক করে তার স্ত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (১৯ আগষ্ট) দিবাগত রাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরের দিকে ফেনী মডেল থানায় ভুক্তভোগী নারী তিনজনকে আসামি করে অভিযোগ দেওয়ার পর বিষয়টি জানাজানি হয়।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা থেকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা এলাকায় আনোয়ার মিয়ার কলোনির একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন ওই দম্পতি। স্বামী রিকশা চালিয়ে সংসার চালাতেন। কয়েক মাস আগে থেকে স্থানীয় বখাটেরা এ রিকশাওয়ালার স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন।

মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে স্থানীয় এক যুবক কথা আছে বলে রিকশাচালক স্বামীকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে গভীর রাতে এ রিকশাওয়ালার অবস্থা খারাপ বলে তার স্ত্রীকে ডেকে নিয়ে যান। পরে দুর্বৃত্তরা কলোনির পাশে একটি নির্মাণাধীন বিল্ডিংয়ে নিয়ে এ নারীর কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে স্বামীকে মারধর করে মাদক দিয়ে পুলিশে দেওয়ার ভয় দেখান। একপর্যায়ে তিন অভিযুক্ত ভয়-ভীতি দেখিয়ে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেন।

এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান জানান, পালাক্রমে ধর্ষণ ও নির্যাতনের বিষয়ে ভুক্তভোগী নারী থানায় অভিযোগ জমা দিয়েছেন। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

রিকশাওয়ালা স্বামীকে আটকে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ

আপডেট সময় : ০৯:২১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫