ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রোয়াংছড়িতে পুনরায় চালু হচ্ছে পাবলিক বাস সার্ভিস

Astha DESK
  • আপডেট সময় : ১০:৪১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / ১০১৭ বার পড়া হয়েছে

রোয়াংছড়িতে পুনরায় চালু হচ্ছে পাবলিক বাস সার্ভিস

হ্লাছোহ্রী মারমা/রোয়াংছড়ি প্রতিনিধিঃ

দীর্ঘদিন পর আবারও বান্দরবান-রোয়াংছড়ি সড়কে পাবলিক বাস সার্ভিস চালু হতে যাচ্ছে। স্থানীয়দের জন্য স্বস্তির এ সংবাদে রোয়াংছড়িবাসীর মধ্যে ইতোমধ্যে ইতিবাচক সাড়া দেখা দিয়েছে।

জানা গেছে, বান্দরবান জেলার সংসদ সদস্য সাচিং প্রু জেরী–এর উদ্যোগ ও প্রচেষ্টায় আগামী ২১ মে ২০২৬ থেকে এ বাস চলাচল পুনরায় শুরু হচ্ছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টায় বান্দরবান শহরের পুরাতন সাঙ্গু সেতু এলাকা থেকে বাস রোয়াংছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসবে। অন্যদিকে, রোয়াংছড়ি থেকে দুপুর ৩টায় বান্দরবানের উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সরাসরি গণপরিবহন চালুর দাবি ছিল। বাস সার্ভিস চালু হলে যাত্রীদের যাতায়াত সহজ হবে এবং শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক কাজে উপকার পাওয়া যাবে।

রোয়াংছড়িবাসীর পক্ষ থেকে এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি নিয়মিত ও নিরাপদ পরিবহন সেবা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

রোয়াংছড়িতে পুনরায় চালু হচ্ছে পাবলিক বাস সার্ভিস

আপডেট সময় : ১০:৪১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬