ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রোয়াংছড়িতে ১৫৫ উপকারভোগীর মাঝে ল্যাট্রিন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

Astha DESK
  • আপডেট সময় : ১১:৫৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ১০১৭ বার পড়া হয়েছে

রোয়াংছড়িতে ১৫৫ উপকারভোগীর মাঝে ল্যাট্রিন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রোয়াংছড়ি প্রতিনিধিঃ

বান্দরবানের দুর্গম রোয়াংছড়ি উপজেলায় স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত ও দুর্দশাগ্রস্ত পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১শ ৫৫ জন উপকারভোগীর মাঝে ল্যাট্রিন নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন ইউএসএ’র অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এবং হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের বাস্তবায়নে ‘ওয়াশ ইন এফসি (পিবিআই)’ প্রকল্পের আওতায় এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের উপজেলা ওয়াশ অফিসার মংটিংসাই মারমার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজনিম আলম তুলি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা, আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনুমং মারমা এবং উপজেলা হাসপাতালের কর্মকর্তা ডা. আয়েশা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশনের রোয়াংছড়ি এডিপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার প্রকাশ চাম্বুগং।

তিনি প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম, অর্জন ও উপকারভোগীদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্গম এলাকার জনগণের জীবনমান উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজনিম আলম তুলি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগে বাস্তবায়িত এ ধরনের কর্মসূচি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত ১৫৫ জন দুর্দশাগ্রস্ত উপকারভোগীর মাঝে ল্যাট্রিন নির্মাণ সামগ্রী বিতরণের পাশাপাশি প্রতিজনকে ৭ হাজার ৪শ ৭৩ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, উপকারভোগী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

রোয়াংছড়িতে ১৫৫ উপকারভোগীর মাঝে ল্যাট্রিন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

আপডেট সময় : ১১:৫৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬