ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ Logo বিএসএফের হাতে আটক পুলিশ সদস্যদের ফেরাতে আলোচনা চলছে Logo চাঁদা না পেয়ে দুই আ. লীগ নেতাকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদল কর্মী Logo কুমিল্লা সীমান্তে দুই পুলিশ সদস্যকে ধরে বিএসএফের হাতে দিল ভারতীয়রা Logo সহকারী শিক্ষকের উপর প্রধান শিক্ষকের হামলা: উভয় শিক্ষক পেলেন শাস্থি Logo গুইমারাতে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরাদেহ উদ্ধার Logo সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন Logo বিএনপি কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমেদ আর নেই Logo জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল Logo পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে অস্ত্র ও সংঘাত পরিহার করতে হবে: ওয়াদুদ ভূইয়া ‎

রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৩৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • / ১১০৫ বার পড়া হয়েছে

রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

আস্থা ডেস্কঃ

কক্সবাজার জেলার টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আদিয়া খাতুন (২৩) নামে এক স্ত্রী খুন হয়েছে। আজ শুক্রবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালীর ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৬ ব্লকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আলীখালী-২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নুরুল আমিন বলেন, ক্যাম্পে একটি চায়ের দোকান রয়েছে নূর কামালের। হঠাৎ দোকান থেকে সে ঘরে গেলে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নূর কামাল উত্তেজিত হয়ে তার স্ত্রী আদিয়া খাতুনকে পেটের মধ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন মোঃ নূর কামাল পালিয়ে যেতে দেখে তার ঘরে গেলে রক্তাক্ত অবস্থায় স্ত্রী আদিয়া খাতুনকে দেখতে পায়। এসময় আহত অবস্থায় আদিয়াকে উদ্ধার করে রোহিঙ্গা শিবিরে আইআরসি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

আপডেট সময় : ০৮:৩৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩