ঢাকা ০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo মসজিদ অবমাননা করে মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের দলীয় সভা অনুষ্ঠিত Logo সম্পত্তি লিখে না দেওয়ায় মায়ের পায়ের রগ কাটার অভিযোগ, ছেলে গ্রেপ্তার Logo তিস্তার ৩০ পয়েন্টে ভাঙন, বিলীন হচ্ছে ভিটেমাটি ফসলি জমি Logo কুড়িগ্রামে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্তকে থানায় সোর্পদ Logo নারী-সংক্রান্ত অভিযোগে সাময়িক বরখাস্ত বিআইডব্লিউটি-এর বন্দর পরিচালক Logo ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, লাখের বেশি মৃত্যুর শঙ্কা Logo লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা Logo ফুলবাড়িয়ায় বজ্রপাতে শিক্ষার্থীসহ নিহত-২ Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট Logo ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন

লোহাগড়ায় ভ্যানচালককে হত্যা, আটক-৪

Astha DESK
  • আপডেট সময় : ০৪:০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • / ১১২৩ বার পড়া হয়েছে

লোহাগড়ায় ভ্যানচালককে হত্যা, আটক-৪

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় এক কিশোর ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আমিনুলসহ ৪ জনকে আটক করা হয়েছে।

আজ রোববার বেলা ১১টার দিকে লোহাগড়া পৌরসভার মশাঘুনি এলাকার আইয়ুব হোসেন বিশ্বাসের বাড়ির পশ্চিম পাশের ঝোপ থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তামিম খান সদর উপজেলার হবখালী ইউনিয়নের হাড়িগাড়া গ্রামের রুবেল খানের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে ভ্যানচালক কিশোর তামিম খান নিখোঁজ হয়। পরে স্বজনেরা তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে নিহত কিশোরের চাচাতো ভাই জানায়, সে দেখেছে তামিম অভিযুক্ত আমিনুলকে ভ্যানে করে নিয়ে গেছে। পরে নিহতের স্বজনেরা অভিযুক্ত আমিনুলকে আটক করে ঘটনাটি পুলিশকে জানায়।

পরে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে আমিনুল স্বীকার করে যে, খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে তামিমকে হত্যার পর লোহাগড়া পৌরসভার মশাঘুনি এলাকার আইয়ুব হোসেন বিশ্বাসের বাড়ির পশ্চিম পাশের ঝোপে ফেলে দেয় এবং চোরাইকৃত ভ্যানটি বিক্রি করে।

পরে নড়াইল সদর থানা পুলিশের ওসি সাজেদুল ইসলাম ও গোয়েন্দা পুলিশের একটি দল লোহাগড়া উপজেলার মশাঘুনি এলাকা থেকে লোহাগড়া থানা পুলিশের উপস্থিতিতে নিহতের মরদেহ উদ্ধার করে আসামি আমিনুলকে লোহাগড়া থানায় হস্তান্তর করে।

নড়াইল সদর থানা পুলিশের ওসি সাজেদুল ইসলাম জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে তামিমকে শ্বাসরোধে হত্যা করে লোহাগড়ার মশাঘুনি এলাকায় ফেলে দিয়েছে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ঘটনাস্থল থেকে মরদেহের সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত আমিনুলকে আটক ও চোরাই ভ্যান কেনাবেচার অভিযোগে নাওরা গ্রামের নেহাল উদ্দিনের ছেলে সরোয়ার (৪২), তার ছেলে ইসমাইল (১৭), ঈমান শেখের ছেলে সলেমান শেখকে (৩১) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

লোহাগড়া থানার ওসি মোঃ আশিকুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

লোহাগড়ায় ভ্যানচালককে হত্যা, আটক-৪

আপডেট সময় : ০৪:০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫