ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় দুই সাংবাদিককে মারধর ও হত্যার হুমকি

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / ১০২৩ বার পড়া হয়েছে

শার্শায় দুই সাংবাদিককে মারধর ও হত্যার হুমকি

স্টাফ রিপোর্টারঃ

যশোরের শার্শা উপজেলায় দুই সাংবাদিককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুর এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টা থেকে ১২টার মধ্যে উপজেলার খ্রিস্টান বাড়ি বাজার ও পরবর্তী সময়ে সাংবাদিক সোহাগ হোসেনের বাড়িতে এসব ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মানবাধিকারকর্মী আসাদুজ্জামান আজাদের সঙ্গে সাংবাদিক সোহাগ হোসেন ও শাহারুল ইসলাম রাজের কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষই মারধরের শিকার হন বলে দাবি করা হয়েছে।

পরবর্তীতে স্বেচ্ছাসেবক দলনেতা আশিকুজ্জামান আশিক সাংবাদিক সোহাগ হোসেনকে কাঠের লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এতে সোহাগ হোসেন গুরুতর আহত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগে আরও বলা হয়, আশিকুজ্জামানের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন ব্যক্তি বেলতলা বাজারে সাংবাদিক সোহাগ হোসেন ও শাহারুল ইসলাম রাজকে খুঁজতে থাকেন। সেখানে তাদের না পেয়ে সোহাগ হোসেনের বাড়িতে গিয়ে ভাঙচুর ও পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন ভাষায় গালিগালাজ করেন।

এদিকে সোহাগ হোসেনকে বাড়িতে না পেয়ে তার মামাতো ভাই সাংবাদিক শাহারুল ইসলাম রাজকে ফোন করে সাগর ও মিঠু হত্যার হুমকি দিয়েছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অভিযোগকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, কথোপকথনের একটি অডিও রেকর্ড ইতোমধ্যে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, সাংবাদিক সোহাগ হোসেন এর আগে আশিকুজ্জামান আশিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছিলেন। সেই সংবাদ প্রকাশের জের ধরে হামলার ঘটনা ঘটেছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

শার্শায় দুই সাংবাদিককে মারধর ও হত্যার হুমকি

আপডেট সময় : ০৮:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬