ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে রাজনৈতিক ব্যক্তি থাকতে পারবেন না-ডেপুটি স্পিকার

Astha DESK
  • আপডেট সময় : ১১:১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ৯৯৭ বার পড়া হয়েছে

শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে রাজনৈতিক ব্যক্তি থাকতে পারবেন না-ডেপুটি স্পিকার

স্টাফ রিপোর্টারঃ

শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে পুরোপুরি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পক্ষে অভিমত ব্যক্ত করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।

তিনি বলেন, স্কুলের ম্যানেজিং কমিটিতে কোনো রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না। বরং অবসরপ্রাপ্ত শিক্ষকদের এই কমিটিতে যুক্ত করে তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে নেত্রকোনার দুর্গাপুরে জেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক পর্যায়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের ‘বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কায়সার কামাল এসব কথা বলেন।

বিগত দিনে দলীয়করণের অপসংস্কৃতির কড়া সমালোচনা করে ডেপুটি স্পিকার বলেন, ‘স্কুলের পরিচালনা কমিটির কাছে কিছু ক্ষমতা থাকে, যা অনেক সময় রাজনৈতিকভাবে অপব্যবহার করা হয়। যারা রাজনীতি করবেন, তাদের জন্য ইউনিয়ন বা ওয়ার্ড কমিটি রয়েছে।’

শিক্ষকতা পেশার মর্যাদার কথা তুলে ধরে কায়সার কামাল আরও বলেন, ‘একজন শিক্ষক আজীবনই শিক্ষক। মৃত্যুর আগের দিন পর্যন্ত তারা সমাজের কাছে স্যার বা ম্যাডাম হিসেবে পরম শ্রদ্ধার পাত্র।’

বাংলাদেশ শিক্ষক সমিতির দুর্গাপুর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে বিদায়ি শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি দুর্গাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বজলুর রহমান আনছারী প্রমুখ।

আস্থা/এমএইচ

ট্যাগস :

শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে রাজনৈতিক ব্যক্তি থাকতে পারবেন না-ডেপুটি স্পিকার

আপডেট সময় : ১১:১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬