ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

শুরুতেই ভাঙলো সাকিব-লিটন জুটি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৩৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১৩৩ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্কঃ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার টেস্ট অধিনায়ক মমিনুল হক। ২৪২ রানে ৫ উইকেট হারিয়ে প্রথমদিন শেষ করে টাইগাররা। দ্বিতীয় দিনের প্রথমেই মাঠ ছাড়েন লিটন দাস।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৬০ রান।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দ্বিতীয় দিনে ব্যাটে আসেন সাকিব ও লিটন।  তবে শুরুতেই জোমেল ওয়ারিকানের স্পিন ঘূর্ণিতে ঘরে ফেরেন লিটন। এতে ভাঙে সাকিব-লিটন জুটি।

বুধবার ডানহাতি সাইফকে টপকে তামিম ইকবালের সঙ্গী হয়েছেন বাঁ-হাতি ওপেনার সাদমান। শুরুটাই ভালো করেছিল টাইগাররা। তবে তামিম ইকবালের ভুলে ২৩ রানে ভাঙলো ওপেনিং জুটি।  কেমার রোচের বলে ব্যক্তিগত ৯ রানে বোল্ড আউট হন তামিম।

এভাবেই দিনের শেষে ব্যাটে আসে লিটন দাস। সাকিব-লিটনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এরপর আর আর উইকেট হারায়নি বাংলাদেশ। ২৪২ রানে প্রথম দিন শেষ করে টাইগাররা।  সাকিব ৩৯* ও লিটন ৩৪*।

ম্যাচের আগেরদিন পর্যন্ত দলের ওপেনার নিয়ে স্পষ্ট তথ্য দিতে পারেননি বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক। তিনি জানিয়েছিলেন, ম্যাচের দিন (বুধবার) সকালে সিদ্ধান্ত নেয়া হবে সাইফ হাসান নাকি সাদমান ইসলামকে নেয়া হবে।

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পর প্রথমবারের মতো টেস্ট খেলতে নামছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং সুযোগ পেয়েছেন অফস্পিনার মেহেদি হাসান মিরাজ।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের এটি চতুর্থ ম্যাচ। এর আগের তিনটি ম্যাচেই বাংলাদেশ হেরেছে। বাংলাদেশের সামনে এবার জয় তুলে নেয়ার বড় সুযোগ। কারণ এবারের সফরে পূর্ণ শক্তির দল নিয়ে আসেনি ওয়েস্ট ইন্ডিজ।

ট্যাগস :

শুরুতেই ভাঙলো সাকিব-লিটন জুটি

আপডেট সময় : ০৪:৩৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১