শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারের মুখোমুখি হবেন
- আপডেট সময় : ০২:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১০৬৩ বার পড়া হয়েছে
শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারের মুখোমুখি হবেন
শেখ শ্রাবণ হোসেন শাওনঃ
শেখ হাসিনা দেশে ফিরলে তিনি পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারের মুখোমুখি হবেন। এরপর আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেটিই সবাইকে মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন ডা. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান, শেখ হাসিনা বাংলাদেশে এলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন। বিচারিক প্রক্রিয়ায় তার যেসব অধিকার রয়েছে, সেগুলো তিনি ভোগ করবেন।
এ প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কেউ বাংলাদেশে এসে মামলা, আইন ও বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে চাইলে তার নিরাপত্তা নিয়ে সরকারের পক্ষ থেকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
বর্তমান সরকারের ছয় মাস শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জনগণের সামনে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে পারেন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়।
দৈনিক আস্থা/এমএইচ

















