ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ সদস্যের স্ত্রীর ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে বিক্ষোভ

Astha DESK
  • আপডেট সময় : ০২:১৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ১০১৪ বার পড়া হয়েছে

সংসদ সদস্যের স্ত্রীর ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে বিক্ষোভ

স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার দেয়া একটি পোস্টকে কেন্দ্র করে নিঝুমদ্বীপের স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ ও বিক্ষোভ করেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের বন্দরটিলা বাজারে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, শ্যামলী সুলতানা জেদনী তার ফেসবুক পোস্টে নিঝুমদ্বীপের মানুষকে ‘’কুত্তা পাখি, ছাগল পাখি, গরু পাখি’ বলে আখ্যায়িত করেছেন।” এ ধরনের বক্তব্যে নিঝুমদ্বীপবাসীকে অপমান করা হয়েছে দাবি করে তারা এর প্রতিবাদ জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নিঝুমদ্বীপে এসে তিনি যেভাবে মানুষকে প্রাণির সঙ্গে তুলনা করেছেন, আমরা তার তীব্র নিন্দা জানাই। তার এমন স্ট্যাটাস আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। মানুষের মর্যাদা ও সম্মান নিয়ে কটূক্তি কোনোভাবেই কাম্য নয়।

বিক্ষোভকারীরা বলেন, মতপ্রকাশের অধিকার সবার রয়েছে, তবে সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীর সম্মানহানি করা উচিত নয়। নিঝুমদ্বীপের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছেন। তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নিজেদের ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, নিঝুমদ্বীপে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে৷ তারা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি শেষ করেছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

সংসদ সদস্যের স্ত্রীর ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে বিক্ষোভ

আপডেট সময় : ০২:১৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬