ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে ৩য় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ১০১১ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে ৩য় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনী তৃতীয় একটি বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে। এই স্ট্রাইক গ্রুপে রয়েছে প্রায় নাবিক ও মেরিন মিলিয়ে প্রায় ৯ হাজার সেনা।

এর মধ্যে বিশেষ ধরনের উভচর হামলা বা অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট ইউনিটও রয়েছে। একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা সামনে রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এই মোতায়েনের মধ্য দিয়ে ইরানকে ঘিরে ট্রাম্পের যুদ্ধের পরিস্থিতি কত দ্রুত বদলে যাচ্ছে, তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনও ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, মিডটার্ম নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরও বাড়ানো একটি বাস্তবসম্মত বিকল্প হিসেবে এখনো বিবেচনায় রয়েছে। অথচ যুদ্ধ শুরুর সময় তিনি বলেছিলেন, এটি মাত্র কয়েক সপ্তাহ স্থায়ী হবে।

এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এর ফলে অক্টোবরের শেষ নাগাদ মধ্যপ্রাচ্য অঞ্চলে একসঙ্গে ৩ টি বিমানবাহী রণতরি থাকতে পারে। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে মোতায়েন থাকা মার্কিন সামরিক সদস্যদের সঙ্গে এই নতুন মোতায়েন যোগ হলে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর উপস্থিতি অস্বাভাবিকভাবে বেড়ে ২০ হাজারের বেশি নাবিক ও মেরিন এবং শত শত সামরিক বিমানে দাঁড়াবে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

মধ্যপ্রাচ্যে ৩য় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৯:৩২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬