ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

সরকারের পদত্যাগ দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের

Astha DESK
  • আপডেট সময় : ০৬:২২:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • / ১০৮২ বার পড়া হয়েছে

সরকারের পদত্যাগ দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের

স্টাফ রিপোর্টারঃ

বর্তমান ক্ষমতাসীন সরকারের পদত্যাগ, দেশে সুষ্ঠু নির্বাচন ও ভোটাধিকারের দাবিতে রাজধানীতে জনসমাবেশ করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।

আজ বুধবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

জনসমাবেশে বক্তারা বলেন, আগামী নির্বাচনে যাতে ভোট দিতে পারেন, এজন্য লড়াইটা চালিয়ে যেতে হবে। আজ ভোটাধিকারের জন্য রাজপথে দাঁড়িয়েছি। কোনো রাষ্ট্রদ্রোহিতার জন্য নয়। এ দেশের আকাশ-বাতাস এ সরকারকে না করে দিয়েছে। এ সরকারকে বিদায় নিতে হবে। বিদেশিরা আমাদের দেশে খবরদারি করে। কেন করে? কারণ তারা দেখে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে চাই।

গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী ডাক্তার শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হারুন অর রশিদ খান প্রমুখ।

বর্তমান বাজারের পরিস্থিতি নিয়ে বক্তারা বলেন, আজ কতজন মানুষ ডিম খেতে পারছে? মাছ, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংসের কথা বাদই দিলাম। সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেশি। মানুষ কীভাবে খেয়ে বাঁচবে? আমরা ৩৭ সংগঠনসহ সব বিরোধী সংগঠন মিলে মহাসমাবেশ করবো। এ সমাবেশে সরকার বিদায় নিতে বাধ্য হবে।

ট্যাগস :

সরকারের পদত্যাগ দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের

আপডেট সময় : ০৬:২২:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩