ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণ, মুদি দোকানি কারাগারে

Astha DESK
  • আপডেট সময় : ১০:৪১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / ১০১৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণ, মুদি দোকানি কারাগারে

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বিয়ের আশ্বাসে এক কিশোরীকে ধর্ষণ ও মোবাইল ফোনে ভিডিও ধারণের অভিযোগে এক মুদি দোকানিকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

এ ঘটনায় কিশোরীর মায়ের করা মামলায় মুদি দোকানিকে শনিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মোস্তাফিজুর রহমান (৩৪) উপজেলার চরশ্রীপুর গ্রামের বাসিন্দা।

মামলার বরাতে দেবহাটা থানার ওসি আব্দুল আলিম বলেন, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ওই কিশোরী মোস্তাফিজের মুদি দোকানে খাবার কিনতে যায়।

এ সময় আশপাশে কেউ না থাকার সুযোগে মোস্তাফিজ কিশোরীকে দোকানের ভেতর ডেকে নিয়ে অনৈতিক প্রস্তাব দেন। রাজি না হলে তাকে ভয়ভীতি দেখানো হয়। এ সময় মোস্তাফিজের নির্যাতনে কিশোরী চিৎকার করলে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করেন। সেইসঙ্গে মোস্তাফিজকে দোকানের ভেতর আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

ওই কিশোরীর মায়ের অভিযোগ, মোস্তাফিজ আগেও তার মেয়েকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন। বিষয়টি কাউকে না বলার জন্য তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। এমনকি ধর্ষণের ঘটনা মোবাইলে ধারণ করেন মোস্তাফিজ।

ওসি আব্দুল আলিম বলেন, আদালতে ২২ ধারায় ভুক্তভোগী কিশোরীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

সাতক্ষীরায় বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণ, মুদি দোকানি কারাগারে

আপডেট সময় : ১০:৪১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬