ঢাকা ০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাপকে পোষ মানাতে গিয়ে সাপুড়িয়ার মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ১২:২২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ১০২৪ বার পড়া হয়েছে

সাপকে পোষ মানাতে গিয়ে সাপুড়িয়ার মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

সাপকে পোষ মানাতে গিয়ে সাপের কামড়ে আজাদুল ইসলাম ঘুটু (৩০) নামে এক সাপুড়িয়ার মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার (৩ জুলাই) রাতে তার মৃত্যু হয়। সে উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল শিয়ালগাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো পাতা খেলার। এ উপলক্ষে গতকাল সোমবার বিকালে আজাদুল ইসলাম কোচাশহর এলাকা থেকে একটি বিষধর সাপ ধরে আনেন। পরে সাপটিকে প্রদর্শনের জন্য পোষ মানানোর চেষ্টার সময় দংশন করে।

এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা বিষ নামানোর উদ্দেশ্যে তাকে পার্শ্ববর্তী শিবসমুদ্র এলাকায় এক ওঝার কাছে নিয়ে যায়।

সেখানে আজাদুলের শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে রাত ১১ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয়রা বলেন, আজাদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পাতা খেলায় সাপ প্রদর্শন করতেন। সম্প্রতি তিনি কলাগাছে সাপ পেঁচিয়ে খেলা দেখাতেন। মঙ্গলবারের অনুষ্ঠানে বড় আকারের একটি সাপ প্রদর্শনের পরিকল্পনা ছিল। সেই উদ্দেশ্যেই নতুন ধরা সাপটিকে প্রশিক্ষণ দেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন প্রামানিক ও উপজেলা হাসপাতালের সাব এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল কর্মকর্তা (সেকমো) হেদায়েতুল ইসলাম চৌধুরী বলেন, রোগীকে হাসপাতালে আনার পর ইসিজি পরীক্ষা করে দেখা যায়, প্রায় দুই ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক এ বিষয়ে কোন বক্তব্য দেননি।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

সাপকে পোষ মানাতে গিয়ে সাপুড়িয়ার মৃত্যু

আপডেট সময় : ১২:২২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬