ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

সাপাহারে কৃষিখাতে জায়গা পেতে পারে ভুট্টা চাষ!

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:২১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • / ১০৭৪ বার পড়া হয়েছে

সাকিব হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে কৃষি খাতে নতুন সম্ভাবনার আরেক নাম ভুট্টা চাষ। এ অঞ্চলের মাটির গুণগত মান ভালো হবার ফলে ভুট্টা চাষে অনুকূলতা এনেছে। চলতি বছরে এ উপজেলায় পরীক্ষামূলক ভাবে চাষ করেছে চাষীরা। যার ফলে ভুট্টা চাষের অপার সম্ভাবনা রয়েছে এ উপজেলায়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান জানান, চলতি বছরে এ উপজেলায় পরীক্ষামূলক ভাবে ২ একর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। এ বছরে প্রতিবিঘায় ৩০/৩৫ মন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে নিবিড়ভাবে পরিচর্যা করলে প্রতিবিঘায় ৪০ মন ভুট্টা উৎপাদন সম্ভব।

[irp]

তিনি আরো বলেন, চলতি বছরে এ এলাকায় সুপার সাইন -২৭৫৫ জাতের ভুট্টা চাষ করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে। মাটির গুণগত মান অনেকটা অনুকূলে থাকার ফলে যদি একটু পরিচর্যা হকরা হয় তাহলে এ অঞ্চলে ভুট্টা চাষেও বিপ্লব ঘটতে পারে।

ভুট্টা চাষীরা বলছেন, এ বছরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পরীক্ষামূলক ভাবে ভুট্টা চাষ করছি। ভুট্টা চাষে তেমন কোন খরচ নেই। তবে এটি খরা মৌসুমের ফসল হওয়ায় পানি সেচের একটু অসুবিধা হয়। তবে আকাশের পানি ও আশপাশে গভীর নলকূপের পানির সুবিধা থাকলে একটি লাভজনক চাষ হতে পারে।

অন্যান্য ফসলের ন্যায় ভুট্টা চাষ করেও এ উপজেলায় লাভবান হবার সম্ভাবনা সহ কৃষিখাতে একটি অপার সম্ভাবনা হতে পারে বলছেন এলাকার কৃষকেরা।

ট্যাগস :

সাপাহারে কৃষিখাতে জায়গা পেতে পারে ভুট্টা চাষ!

আপডেট সময় : ০৬:২১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১