সাবেক ইমিগ্রেশন আইনজীবী বনি আমিনকে পেটাল প্রবাসী যুবকেরা
- আপডেট সময় : ০৪:৩৮:২০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ১০০৭ বার পড়া হয়েছে
সাবেক ইমিগ্রেশন আইনজীবী বনি আমিনকে
পেটাল প্রবাসী যুবকেরা
আন্তর্জাতিক ডেস্কঃ
তিনি ১৯৯১ সালে স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করেন। বনি আমিনের জন্ম বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর চেঙ্গা গ্রামে। তবে তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের অন্তর্গত বেলফিল্ড (Belfield) এলাকায় বসবাস করেন।
সাবেক ইমিগ্রেশন আইনজীবী অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনকে মারধর করেছে একদল প্রবাসী যুবক। এই মারধরের ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে ইতালির রোমের তরপিনাতারা আবাসিক এলাকার রাস্তায় এ ঘটনা ঘটে। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ইতালিতে যান বনি আমিন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বনি আমিনকে এক ব্যক্তি জড়িয়ে ধরে রেখেছেন এবং আক্রমণাত্মক আচরণ করছেন। তিনি নিজেকে ছাড়িয়ে নিয়ে রাস্তা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে আক্রমণকারীরা তাকে ধাওয়া করেন। একপর্যায়ে রাস্তায় পার্ক করা একটি গাড়ির সামনে তাকে মাটিতে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
হামলাকারীরা বনি আমিনকে বারবার ‘মৌলবাদী’ বলে সম্বোধন করছিল এবং আক্রমণ চালানোর জন্য একে অন্যকে উসকানি দিচ্ছিল।
ঘটনাটি ইতালি রোমে ঘটেছে বলে জানা গেলেও হামলার সুনির্দিষ্ট কারণ ও হামলাকারীদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক মাধ্যমের বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, বনি আমিন মদ্যপ অবস্থায় ছিলেন সে সময়।
তিনি ১৯৯১ সালে স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করেন। তিনি সাবেক ইমিগ্রেশন আইনজীবী। বনি আমিনের জন্ম বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর চেঙ্গা গ্রামে। তবে তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের অন্তর্গত সিডনি জেলার বেলফিল্ড (Belfield) এলাকায় বসবাস করেন।
























