ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পুলিশের ৭শত সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪

সিরাজগঞ্জে এনজিও কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৪:০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • / ১১১২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে এনজিও কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আস্থা ডেস্কঃ

সিরাজগঞ্জে আবাসিক হোটেল থেকে আঙ্গুর আলী নামে এক বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত আঙ্গুর আলী নওগাঁ জেলার রানীনগর থানার হরিশপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি বেসরকারি সংস্থা উদ্দীপণ-এর সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সদর থানার এসআই মানিক জানান, বুধবার রাতে আবাসিক হোটেলের ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন আঙ্গুর আলী। খবর পেয়ে রাতেই তার মরদেহ উদ্ধার করা হয়। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই মানিক আরও বলেন, ৭-৮ দিন ধরে নিজ গ্রামের বাড়িতে ছিলেন আঙ্গুর আলী। গত ১৫ আগস্ট পাশেই আনন্দ বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন। এ বিষয়ে পরিবার থেকে রানীনগর থানায় একটি জিডিও করা হয়েছে।

ট্যাগস :

সিরাজগঞ্জে এনজিও কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩