ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে গুলিতে যুবদল নেতা নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০৪:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / ১০১৫ বার পড়া হয়েছে

সীতাকুণ্ডে গুলিতে যুবদল নেতা নিহত

আস্থা ডেস্কঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাজী সেলিমের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে যুবদল নেতা বাপ্পী নিহত হয়েছেন এবং গুলিবিদ্ধ হয়েছেন শাওন নামের আরেক যুবদল কর্মী।

​শুক্রবার রাত ১১টার দিকে সীতাকুণ্ডের মাধবকুণ্ডের অলিনগর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও বার্তা বাজারের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতে অলিনগর বাজারে যুবদল নেতা বাপ্পী ও শাওন মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী আরিফ ও তার সহযোগীরা বাপ্পী ও শাওনের গতিরোধ করে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। একপর্যায়ে আরিফ তার কোমরে থাকা পিস্তল বের করে বাপ্পীর বুকে গুলি করে। এ সময় শাওনের গায়েও গুলি লাগে। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাপ্পীকে মৃত ঘোষণা করেন।

​কয়েকটি নির্ভরযোগ্য সূত্র জানায়, নিহত বাপ্পী ও শাওন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীর অনুসারী। অপরদিকে আরিফ সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী সেলিমের অনুসারী।

​আস্থা/এমএইচ

ট্যাগস :

সীতাকুণ্ডে গুলিতে যুবদল নেতা নিহত

আপডেট সময় : ০৪:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬