ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সেই পাপিয়ার জামিন, মুক্তিতে বাধা নেই

Astha DESK
  • আপডেট সময় : ০৬:২০:৩০ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • / ১০৭৪ বার পড়া হয়েছে

সেই পাপিয়ার জামিন, মুক্তিতে বাধা নেই

স্টাফ রিপোর্টারঃ

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে মুক্তিতে আর কোন বাধা নেই তার।

আজ বুধবার (১ নভেম্বর) বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ রুল দিয়ে ছয় মাসের জামিন দিয়েছেন।

দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান বলেন, মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যা‌য়ে রয়েছে। দীর্ঘদিন কারাগারে আছেন এমন যুক্তিতে তারা জামিন চেয়েছেন। আদালত তাকে ছয় মাসের জামিন দিয়ে রুল জারি করেছেন।

পাপিয়ার আইনজীবী রবিউল আলম বুদু বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনেসহ বিভিন্ন মামলায় তিনি আগে জামিন পেয়েছেন। এখন এই মামলায় জামিন পাওয়ায় তার জামিনে আপাতত মুক্তিতে আর কোনো বাধা নেই।

প্রসঙ্গত, মামলায় শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মোঃ মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের বিরুদ্ধে ৫ কোটি ৮৪ লাখ ১৮ হাজার ৭শ ১৮ টাকার অবৈধ সম্পদ অর্জন করায় ২০২০ সালের ৪ আগস্টে দুদকের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলাটি করেন। ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয়।

ট্যাগস :

সেই পাপিয়ার জামিন, মুক্তিতে বাধা নেই

আপডেট সময় : ০৬:২০:৩০ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩