ঢাকা ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পুলিশের ৭শত সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪ Logo কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীনের ওপর হামলা

সেপটিক ট্যাংকে গৃহবধূর মরদেহ, স্বামী আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৪৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • / ১১৩৬ বার পড়া হয়েছে

সেপটিক ট্যাংকে গৃহবধূর মরদেহ, স্বামী আটক

ফরিদপুর প্রতিনিধিঃ

স্ত্রীকে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেওয়ার ১৬ দিন পর পঁচাগলা মরদেহ উদ্ধারের ঘটনায় পলাতক আসামি স্বামী উজ্জল শেখকে (৩০) আটক করে ফরিদপুর র‍্যাব-১০। উপজেলার রাজবাড়ি রাস্তার মোড় থেকে সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আটক করে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর র‍্যাব-১০ এর সম্মলেন কক্ষে কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। সে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার তেতুলিয়া গ্রামের মোঃ কুদ্দুস শেখের ছেলে।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক কে এম শাইখ আকতার জানান, গোপনে দ্বিতীয় বিয়ে ও পারিবারিক কলহের কারণে ৩ আগস্ট রাতে রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার তেতুলিয়ায় স্ত্রী মিনু বেগমকে (২৭) শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে রাখে। পরে এ হত্যার ঘটনাটি আড়াল করতে স্ত্রী নিখোঁজের ঘটনা প্রচার করে গৃহবধূর স্বামী উজ্জল ও তার পরিবারের লোকজন।

অতঃপর গত ১৯ আগস্ট ওই গৃহবধূর স্বামীর বাড়ি থেকে পঁচা দুর্গন্ধ বের হলে পুলিশকে সংবাদ দেয় এলাকাবাসী। পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ মিনু বেগমের পঁচাগলা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের মা সোনা বানু বাদি হয়ে সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি উজ্জল তার স্ত্রীকে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে রাখার কথা স্বীকার করেছে। এই ঘটনায় নিহতের শাশুড়ি জহুরা বেগম পুলিশ হেফাজতে হত্যা ও গুমের ঘটনা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব

ট্যাগস :

সেপটিক ট্যাংকে গৃহবধূর মরদেহ, স্বামী আটক

আপডেট সময় : ০৫:৪৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩