সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে
- আপডেট সময় : ০২:৫০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে

আন্তর্জাতিক ডেস্কঃ
সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক জ্বালানি নিয়ে প্রস্তাবিত চুক্তি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করলে চুক্তিটি কার্যকর হবে না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
গত জুলাইয়ে চূড়ান্ত হওয়া চুক্তিটি সোমবার (২৪ আগষ্ট) কংগ্রেসে পাঠানো হয়েছে।
চুক্তির আওতায় সৌদি আরবে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি রপ্তানির সুযোগ পাবে মার্কিন কোম্পানিগুলো। তবে চুক্তিটি কার্যকর করার ক্ষেত্রে ট্রাম্পের অবস্থান সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলেই চুক্তিটি এগিয়ে যাবে।
আব্রাহাম অ্যাকর্ডস হলো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও কয়েকটি আরব ও মুসলিম-প্রধান দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি। ২০২০ ও ২০২১ সালে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের এ ধরনের চুক্তি হয়।
তবে সৌদি আরব এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। ২০২৩ সালে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা অনেকটা এগিয়েছিল। কিন্তু ওই বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর পরিস্থিতি বদলে যায়।
বুধবার সংশ্লিষ্ট কমিটিগুলোর কাছে পাঠানোর কথা রয়েছে। কংগ্রেসের হাতে চুক্তিটি পর্যালোচনার জন্য ৯০টি অধিবেশন দিবস থাকবে। এই সময়ের মধ্যে কংগ্রেস আপত্তি না জানালে চুক্তিটি কার্যকর হবে। সূত্র: রয়টার্স
আস্থা/এমএইচ





















