শিরোনাম:
সৌদি প্রবাসী ইমরান সড়ক দুর্ঘটনায় নিহত
Astha DESK
- আপডেট সময় : ০৯:৫৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১০৩১ বার পড়া হয়েছে
সৌদি প্রবাসী ইমরান সড়ক দুর্ঘটনায় নিহত
স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া গ্রামের সৌদি প্রবাসী মোঃ ইমরান হোসাইন (৩৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ সময় আনুমানিক রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন সুতারপাড়া গ্রামের মৃত মোঃ নাজিম উদ্দিনের ছেলে ও দুটি মেয়ে সন্তানের জনক। তিনি প্রায় দুই বছর আগে ধারদেনা করে সৌদি আরবে পাড়ি জমান।
পারিবারিক সূত্রে জানা যায়, ছোট বেলাতেই বাবাকে হারান ইমরান। সংসারের অভাব-অনটন কাটিয়ে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য বিদেশে পাড়ি জমালেও জীবনের কঠিন বাস্তবতায় এখনো সব ধারদেনা পরিশোধ করে উঠতে পারেননি। এরই মধ্যে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবারটির ওপর নেমে এসেছে শোকের ছায়া।
আস্থা/এমএইচ



















