ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আরিন খান Logo ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, দিনাজপুরে এনসিপির ৫ নেতা আটক Logo ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক আরও গভীর হবে Logo জাতিসংঘের বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান Logo সরকারি চাকরিজীবীদের দুইধাপে ৮ দিনের ছুটির সুযোগ Logo স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ Logo জুলাইযোদ্ধা হওয়ার জন্য প্রায় ২শ টি আবেদনই ভুয়া Logo কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের ৮৫ ঘাঁটিতে ইরানের হামলা Logo ছয় বিভাগে সতর্কবার্তা, ১২ জেলায় বন্যার আভাস  বৃষ্টিতে বিপর্যস্ত পার্বত্য অঞ্চল

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৩২:০১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / ১০০৪ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ

শেখ শ্রবণ হোনের শাওনঃ

আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে ভোটকেন্দ্র স্থাপন থেকে শুরু করে সার্বিক পরিকল্পনা সাজানো হচ্ছে বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ।

আজ বুধবার (৮ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার এবং বাস্তবায়নের বিষয়ে ইসির সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার সংলাপের উদ্বোধনীতে এসব জানান তিনি।

ইইউ’র অবজারভেশন মিশনের সুনির্দিষ্ট ১৯ প্রস্তাবনার কথা জানিয়ে তিনি বলেন, ‘পরামর্শগুলোকে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। একইসঙ্গে সামনের দিনগুলোতে ইইউর সঙ্গে বিষয়গুলো সমন্বয় করা হবে।’

এরইমধ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় কাজ চলছে জানিয়ে ইসি সানাউল্লাহ জানান, ইসির দক্ষতা এবং পর্যবেক্ষকদের প্রস্তাবিত বিষয়গুলো ভালোভাবে আমলে নিলে সামনের দিনগুলোতে ভালো কিছু সম্ভব।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন নারী সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে আরও বেশি নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত করা যায় সেটা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ

আপডেট সময় : ০৩:৩২:০১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬